রেশনকার্ডধারীদের নগদ টাকা দেওয়ার ঘোষণা রাজ্যসরকারের
দি নিউজ লায়নঃ শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী পোঙ্গাল উৎসবের আগে রেশনকার্ডধারীদের নগদ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। পালানিস্বামী জানিয়েছেন, পোঙ্গাল প্যাকেজ থেকে প্রায় ২৬ মিলিয়ন কার্ডধারীরা উপকৃত হবেন।
গত বছর রাজ্য সরকার সাধারণ মানুষকে এক হাজার টাকা করে দিয়েছিল। এখন তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে রেশন কার্ডধারীরা ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে পাবে। করোনার মধ্যে এই ঘোষণায় দারুণ স্বস্তি এনেছে সাধারণ মানুষের মধ্যে।

Post a Comment